মালদা

ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ভুলে ভরা ১২১ তম নেতাজির জন্মদিবস পালন করা হল

ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে নেতাজির জন্মদিবস অনুষ্ঠানকে ঘিরে বিরোধীদের জোর সমালোচনা। নেতাজির ছবির সাথে চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান বাবলা সরকারের ছবি নিয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠান সুরুর সাথে সাথে বিতর্কের মুখোমুখি হতে হয় ইংরেজবাজার পৌরসভাকে। তাড়াতাড়ি ইংরেজবাজার পৌরসভার একটি ব্যানার নিয়ে এসে ঢাকা হয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ছবি।

এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা ইংরেজবাজার বিধানসভার MLA নীহার রঞ্জন ঘোষ বলেন বিরোধীরা বিভিন্ন ব্যাপারে বিরোধীতা করবেই, কিন্তু এই ভুলের জন্য তিনি ক্ষমাও চান, আবার তিনি এও বলেন এসব বিরোধীদের চক্রান্তও হতে পারে তা তদন্ত করে খতিয়ে দেখবেন তিনি। 

না হয়, বিরোধীদের চক্রান্তের জন্য এই ভুল কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে চেয়ারম্যান তথা ইংরেজবাজার বিধানসভার MLA নীহার রঞ্জন ঘোষ নেতাজির ১২১ তম জন্মদিবস না বলে, ১৫১ তম জন্মদিবস বলে বসলেন। এই নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক এটাও কি বিরোধীদের চক্রান্ত ? এরও কি তদন্ত হওয়া উচিত ? না ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ভুলে ভরা ১২১ তম নেতাজির জন্মদিবস পালন করা হল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/7-LASlEs6sA